বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিরামপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ১

দিনাজপুরের বিরামপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাই বিপুল ইসলাম (২০) নামে একজন সাইকেল আরোহী নিহত হয়েছে।
রবিবার (৩১র্মাচ) বেলা ১২ টার দিকে পৌর শহরের দিনাজপুর- গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে হিমেল র্নাসারির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিপুল ইসলাম উপজেলার খানপুর ইউনিয়নের প্রাণনাথপুর আশ্রয়ন প্রকল্পের আব্দুল হালিমের ছেলে। সে পৌরশহরের পশু হাসপাতাল সংলগ্ন হঠাৎ পাড়া মহল্লায় মামার বাসায় থাকেন।

স্থানীয় ও পুলিশ জানায়, বিরামপুর পৌর শহরের বকুলতলা মোড়ের শাপলা বেকারীর শ্রমিক বিপুল সাইকেল যোগে সরকার পেট্রোল পাম্পে তেল নিয়ে রাস্তা পারাপারের সময় গোবিন্দগঞ্জ থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী ১০ চাকার একটি ট্রাকের নিচে  পড়ে গেলে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। নিহতের লাশ পুলিশ উদ্ধার করেছে।
বিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তুহিন বাবু বলেন, নিহতের লাশ উদ্ধার  ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

প্রকাশের সময়: ০৪:০১:০৯ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪