সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নন্দীগ্রামে গাঁজার গাছসহ চাষি গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রামে গাঁজার গাছসহ জাকির হোসেন (৪৩) নামে এক গাঁজা চাষিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, রবিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ উপজেলার ভাটরা ইউনিয়নের বিলসা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে জাকির হোসেনের বসতবাড়িতে অভিযান চালিয়ে একটি গাঁজার গাছ উদ্ধারসহ গাঁজা চাষি জাকির হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হন।

উদ্ধারকৃত গাঁজার গাছটির উচ্চতায় প্রায় ৮ ফুট এবং ওজন ২ কেজি ৮০০ গ্রাম। এ বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। থানা পুলিশ সোমবার তাকে বগুড়া আদালতে প্রেরণ করে। সোমবার সন্ধ্যায় থানার অফিসার ইনচার্জ আজমগীর হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।

জনপ্রিয়

প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে অপরহরণ, যুবক গ্রেফতার

নন্দীগ্রামে গাঁজার গাছসহ চাষি গ্রেপ্তার

প্রকাশের সময়: ০৩:১৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪