“সচেতনতা-স্বীকৃতি-মূল্যায়নঃ শুধু বেঁচে থাকা থেকে সমৃদ্ধির পথে যাত্রা” এই প্রতিপাদ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণের মধ্য দিয়ে লালমনিরহাটে ১৭ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (২ এপ্রিল) সকাল ১০ টায় লালমনিরহাট জেলা সমাজসেবা কমপ্লেক্স ভবনে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র লালমনিরহাটের আয়োজনে লালমনিরহাট ও আদিতমারী প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়, কালিরহাট প্রতিবন্ধি বিদ্যালয়, নর্থবেঙ্গল বাক্ ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয় নজীর, বিত্তহীন সমাজ উন্নয়ন সংস্থা, পড়শী ও রাসার সহযোগিতায় আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয় লালমনিরহাটের উপপরিচালক মুহাম্মদ মতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সাইফুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক কবিও সাহিত্যিক ফেরদৌসী বেগম বিউটি ও ডাঃ রাজু আহমেদ প্রমুখ।
এ সময় বিভিন্ন জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, লালমনিরহাট 

















