বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রিজের নিচে নবজাতকের কান্না, উদ্ধার করলো স্থানীয়রা

Exif_JPEG_420

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার একটি ব্রিজের নিচে কান্না করছিল নবজাতক এক ছেলে শিশু। এই কান্নার শব্দ শুনে শিশুটিকে উদ্ধার করেছে স্থানীয়রা।

বুধবার (৩ এপ্রিল) উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের ছোট অভিরামপুর (৩ মাথা মোড়) নামক স্থানের ব্রিজের নিচ থেকে ওই শিশুকে উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, বুধবার সকালের দিকে হঠাৎ করে শিশুর কান্না শুনতে পাওয়া যায়। তখন খোঁজাখুঁজি করে ব্রিজের নিচে শিশুকে দেখা যায়। মুহূর্তে শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ শিশুকে দত্তক নিতে অনেকে আগ্রহ জানিয়েছে।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন আক্তার জিতি বলেন, শিশুকে যত্নসহকারে সেবা দেওয়া হচ্ছে। এখন সুস্থ রয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, কে বা কারা এই নবজতাক শিশুকে ফেলে রেখে গেছেন, সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।

জনপ্রিয়

ব্রিজের নিচে নবজাতকের কান্না, উদ্ধার করলো স্থানীয়রা

প্রকাশের সময়: ০৭:৪৮:২১ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪