গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নাজির হোসেন গাছু চেংটু (৬৫) নামের এক দিনমজুরের ঘরবাড়ি আগুনে ভস্মিভূত হয়েছে। জীবনের সব কিছু হারিয়ে নি:স্ব এই পরিবারের পাশে দাঁড়িয়েছেন আছকালাম আকন্দ নামের এক যুবক।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের গোবিন্দরায় দেবত্তর গ্রামের ক্ষতিগ্রস্ত ওই পরিবারের কাছে ছুটে যান আছকালাম। এসময় সমবেদনা জানিয়ে তাকে নগদ টাকা দিয়ে সহযোগিতা করেন। একই সঙ্গে গৃহ নির্মাণের জন্য ঢেউটিন দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

এর আগে ওইদিন বিকেলে নাজির হোসেন গাছু চেংটুর বাড়িতে বিদ্যুৎ সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। এতে তার তিনটি ঘর, নগদ টাকা, আসবাপত্রসহ প্রায় তিন লাখের বেশি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
এ বিষয়ে ক্ষতিগ্রস্থ নাজির হোসেন বলেন, আগুনে আমার সবকিছু শেষ করে ফেলছে। এখন আমার পথে বসা ছাড়া উপায় নেই। এমতাবস্থায় আছকালাম নামের ছেলেটি আমাকে সহযোগিতার হাত বাড়িয়েছে। ছেলেটা অত্যান্ত মানিবক। শুনেছি সে এবার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ভোট করবেন, আমি তার জন্য দোয়া কামনা করছি।
ক্ষতিগ্রস্ত পরিবারে পাশে দাঁড়ানো সাদুল্লাপুরের যুবক আছকালাম আকন্দ জাগো২৪.নেট-কে বলেন, নাজির হোসেন চাচাকে সামান্য সহযোগিতা করতে পেরেছি। চেষ্টা করছি সমাজের অবহেলিত, বঞ্চিত, নির্যাতিত-নিপীড়িত মানুষের সাহায্যে এগিয়ে আসার। আল্লাহ আমাকে যেন তৌফিক দান করেন।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 

















