বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাবার কাছ থেকে শিশু ফিরল মায়ের কোলে  

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পারভীন বেগম নামের এক গৃহবধূকে বাড়ি থেকে বের করে দেয় স্বামী সাইদুর রহমান। এসময় অবুঝ শিশু (৪) কে  দেওয়া হয়নি পারভীনকে। অবশেষে সেই শিশুটি উদ্ধার করে মায়ের কোলে ফিরে দিলেন পুলিশ।

শনিবার(৬ এপ্রিল) দুপুরের দিকে সুন্দরগঞ্জ থানা পুলিশ ওই শিশুকে উদ্ধার করে তার মা পারভীন বেগমের জিম্মায় দেন।

জানা যায়, সুন্দরগঞ্জ উপজেলার তালুকবেলকা গ্রামের সাইদুর রহমানের সঙ্গে কয়েক বছর আগে পারভীন বেগমের বিয়ে হয়। এই দাম্পত্য জীবনের একপর্যায়ে পারিবারিক বিষয় নিয়ে তাদের ভুল বোঝাবুঝি হয়। এ কারণে পারভীনকে বাড়ি থেকে বের করে দেয় সা্ইদুর। এসময় পারভীনকে দেওয়া হয়নি অবুঝ ছেলে শিশুকে। আর এ শিশু ফিরে পেতে থানায় আবেদন করেন পারভীন। এরপর সুন্দরগঞ্জ থানার এএসআই আব্দুল আলীম সংগীয় ফোর্স নিয়ে শিশুটি উদ্ধারে অভিযান পরিচালনা করেন। তখন তালুকবেলকা গ্রামের সাইদুর রহমানের কাছ থেকে শিশুকে উদ্ধার করে মায়ের কাছে হস্তান্তর করেন।

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জাগো২৪.নেট-কে বলেন, পারভীন বেগমের আবেদনের প্রেক্ষিতে শিশুকে উদ্ধার করে পারভীন বেগমের জিম্মায় দেওয়া হয়।

বাবার কাছ থেকে শিশু ফিরল মায়ের কোলে  

প্রকাশের সময়: ০৮:১৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪