বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খানসামায় কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল  

দিনাজপুরের খানসামা উপজেলায় গণগ্রন্থাগারের আয়োজনে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কোরআন তেলাওয়াত, অধ্যয়ন ও কোরআনের বিধি-বিধান অনুশীলনে যুবসমাজকে অনুপ্রাণিত করতে এবং বিশ্ববাসীর নিকট কোরআনের দাওয়াত পৌঁছে দিতে এ কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করা হয়। গত ৬ এপ্রিল শনিবার দিনব্যাপি উপজেলার পাকেরহাট গণগ্রন্থাগার চত্বরে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলার ৩৭টি হাফেজিয়া, কওমী ও আলিয়া মাদরাসার ১১৭ জন শিক্ষার্থী কোরআন তেলাওয়াত  প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে তিন ক্যাটাগরীতে ৯ জন বিজয়ীকে সম্মানী ও সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলার আঙ্গারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহর সভাপতিত্বে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আমানউল্লাহ আমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ নেওয়াজ টেংকু, পাকেরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব অধ্যক্ষ হাফেজ মাওলানা মো. ওসমান গণি, জমিরউদ্দীন শাহ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক জীতেন্দ্র নাথ রায়, পাকেরহাট গণগন্থাগারের সভাপতি রাশেদ মিলন ও সাধারণ সম্পাদক অ্যাড. আসাদুজ্জামান শাহসহ গণগন্থাগারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
জনপ্রিয়

খানসামায় কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল  

প্রকাশের সময়: ০৬:২১:৫২ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪