বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রীর কিল-ঘুষিতে প্রাণ গেল অটোভ্যান চালকের

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় যাত্রীর কিল-ঘুষিতে রাসেল মিয়া (৩০) নামের এক অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে সাদুল্লাপুর থানা পুলিশ ও নিহতের স্বজনরা এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত রাসেল মিয়া উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের খোর্দ্দকোমরপুর গ্রামের নান্দু শেখের ছেলে।

স্থানীয় ও স্বজনরা জানায়, রাসেল শেখ একজন প্রতিবন্ধী। অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। এরই মধ্যে সোমবার সন্ধ্যার পর যাত্রী নিয়ে রওনা হয়। এরপর ওই ইউনিয়নের মোজাহিদপুর এলাকায় যাত্রী নেমে ভাড়া নিয়ে বাকবিতন্ডা ঘটে। একপর্যায়ে যাত্রীর উত্তেজিত হয়ে রাসেলকে বেধরক মারপিট করে সটকে পড়ে। পরে তাকে উদ্ধার করে মোজাহিদপুর গ্রামের শ্বশুর বাড়িতে নেওয়া হয়। সেখানে রাতেই রাসেল মারা যান।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জাগো২৪ নেট-কে বলেন, খবর পেয়ে সোমবার রাত ১ টার দিকে রাসেলের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

জনপ্রিয়

যাত্রীর কিল-ঘুষিতে প্রাণ গেল অটোভ্যান চালকের

প্রকাশের সময়: ১১:৩৪:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪