গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি ট্রাকের ধাক্কায় রওশর আরা বেগম (৩০) নামের এক প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার দিকে গোবিন্দগঞ্জ শহরের মহাসড়কে জাহানারা মার্কেট সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
নিহত রওশন আরা বেগম উপজেলার উত্তর ছয়ঘরিয়া গ্রামের অপু মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানায়, ওই সময় রওশন আরা বেগম সড়ক পার হচ্ছিলেন। এরই মধ্যে একটি ট্রাক তাকে ধাক্কায় দেয়। তখন ছিটকে পড়ে ঘটনা স্থলে রওশর আরার মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান জাগো২৪.নেট-কে বলেন, খবর পেয়ে ঘটনা স্থল থেকে ও নারীর মরদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনার পর ট্রাকটি রেখে চালক ও হেলপার পালিয়ে যায়।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 


















