বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুর জেলার বিরামপুর পৌর এলাকায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবুল হোসেন(৪০) নামে একজন নিহত ও আতিয়ার রহমান নামে একজন আহত হয়েছে।
মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার মির্জাপুর মন্ডপ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবুল হোসেন দিনাজপুর জেলার হিলি (হাকিমপুর) উপজেলার চেংগ্রাম গ্রামের মৃত রইচ আলীর ছেলে। এ ঘটনায় আতিয়ার রহমান নামে একজন আহত হয়ে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।
স্থানীয়রা জানায়, নিহত বাবুল হোসেন বিরামপুর শহর থেকে বাড়িতে যাওয়ার জন্য বাইপাস রাস্তা মির্জাপুর মন্ডপ এলাকা হয়ে ডাঙ্গাপাড়া যাচ্ছিল। আহত মোটর সাইকেল আরোহী অপর দিক থেকে বিরামপুর শহরে যাওয়ার পথে মির্জাপুর মন্ডপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন মোটরসাইকেল আরোহীর বুকের উপর দিয়ে মোটরসাইকেল যাওয়ায় সে গুরুতর আহত হয়। স্থানীয়রা মোটরসাইকেল আরোহীদের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বাবুল হোসেন (৪০) কে মৃত ঘোষণা করেন
বিরামপুর থানার অফিসার ইনর্চাজ সুব্রত কুমার সরকার জাগো২৪.নেট-কে জানান, নিহতের লাশ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
এবিএম মুছা, সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট. বিরামপুর )দিনাজপুর) 


















