গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রাব্বি মিয়া (৩২) নামের এক যুবক ঈদের কেনাকাট করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে একটি ট্রাকের ধাক্কায় ঘটনা স্থলে সে নিহত হন। এ ঘটনা আরও দুইজন আহত হয়েছে।
বুধবার (১০ এপ্রিল) বিকেলের দিকে উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের নুনদহ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাব্বি মিয়া উপজেলার দরবস্ত ইউনিয়নের উত্তরসিঙ্গা গ্রামের নাজমুল ইসলামের ছেলে।
স্বজনরা জানায়, রাব্বি মিয়াসহ আরও কয়েকজন ঈদের কেনাকাটা করার জন্য স্থানীয় বালুয়া বাজার যান। সেখানে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে ইজিবাইক যোগে বাড়ি ফিরছিলেন। এরই মধ্যে থেকে নুনদহ ব্রিজ এলাকায় পৌঁছিলে অপর একটি ট্রাক ধাক্কায় দেয়। এতে ছিটকে পড়ে ঘটনা স্থলে রাব্বি মিয়া নিহত হয়। এসময় ইজিবাইক চালকসহ দুইজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে রগুড়া শজিমেক হাসাপাতালে পাঠানো হয়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজবুব রহমান জাগো২৪.নেটকে বলেন, খবর পেয়ে নিহত রাব্বির মরদেহ উদ্ধার করে স্বজনদের দেওয়া হয়। পালিয়ে যাওয়ায় ট্রাকটি জব্দ করা সম্ভব হয়নি।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 


















