সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে আনন্দমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

লালমনিরহাটে উৎসাহ-উদ্দীপনা, ভাবগাম্ভীর্য ও আনন্দমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। লালমনিরহাট কেন্দ্রীয় ঈদগাঁয়ে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় । প্রধান জামাতে ইমামতি করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আতিকুর রহমান। এতে লালমনিরহাট-৩ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাড. মতিয়ার রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন ও  পৌর মেয়র রেজাউল করিম স্বপনসহ ১০ হাজার মুসল্লী একসাথে ঈদের নামাজ আদায় করেন।
এছাড়া জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন ঈদগাহ মাঠে ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা এবং সারা মুসলিম উম্মাহসহ ফিলিস্তিনের জনগণের জন্য দোয়া ও মোনাজাত করা হয় । ঈদ জামাত উপলক্ষে জেলায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
ঈদ উপলক্ষে লালমনিরহাট শহরকে বর্ণিল সাজে সাজানো হয়। ঈদের শুভেচ্ছা জানিয়ে শহরে পোস্টার, ব্যানার ও ফেস্টুন টানানো হয়েছে। শহরের শেখ রাসেল শিশু পার্কসহ বিনোদন স্পর্টগুলো নতুন সাজে সেঁজেছে । নতুন জামা-কপড় পড়ে বিভিন্ন বয়সের মানুষ একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন।
ঈদ জামাতে লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. মতিয়ার রহমান ঈদের শুভেচ্ছা জানিয়ে তার বক্তব্যে বলেন, ঈদ সবার জন্য কল্যাণের বার্তা নিয়ে এসেছে। ঈদ মানে আনন্দ, খুশি ও উৎসব তারপরও ঈদ সুশৃঙ্খল জীবনযাপন ও  ভাতৃত্ববোধের শিক্ষা দেয় । সবার ঐকান্তিক চেষ্টায় উন্নয়ন ও অগ্রগতির পথে দেশ এগিয়ে যাবে । প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ।
জনপ্রিয়

প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে অপরহরণ, যুবক গ্রেফতার

লালমনিরহাটে আনন্দমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

প্রকাশের সময়: ০৮:১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪