বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের

দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক ব্যক্তি নিহত এবং একজন গুরুতর আহত হয়েছে।নিহত বিষ্ট চন্দ্র রায় (৬৫) চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়নের তুলশীপুর গ্রামের মৃত গর্য চন্দ্র রায়ের ছেলে। এসড়ক দূর্ঘটনাটি শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বালুপাড়া নামক স্থানে ঘটেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই সময় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বালুপাড়া নামক স্থানে একটি দ্রুতগামী পিকআপ (ঢাকা মেট্টো ন ২১-৫৭৭৪) ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী বিষ্ট চন্দ্র রায় নিহত হন এবং নিহতের ছেলে গুরুতর আহত হন। এসময় স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।
এ সংবাদ পেয়ে আমবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শ্যামল রায় ঘটনাস্থলে পৌঁছে ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে বিষয়টি অবহিত করলে তারা ঘটনাস্থলে এসে মরদেহ সরিয়ে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
আমবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শ্যামল রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো২৪.নেট-কে বলেন, দূর্ঘটনা কবলিত পিকআপটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রকাশের সময়: ০২:৪৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪