বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঘাঘট নদীর তীরে শত বছরের বান্নি মেলা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ঘাঘট নদীর তীরের কল্যাণপুর নামক স্থানে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী বান্নি মেলা। দিনব্যাপী এই মেলাকে ঘিরে নানা উৎসবের আমেজ দেখা গেছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) উপজেলার জামালপুর ইউনিয়নের ঘাঘট নদীর পাড়ে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের গঙ্গাদেবীর পূজার আয়োজন করা হয়।

এই মেলাতে হাজারো দোকানের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। মেলায় গরু, হাতি, ঘোড়া, উট, বক, পুতুল ইত্যাদি মাটির তৈরি খেলনা ছাড়াও গৃহস্থলিরও অনেক জিনিস ওঠেছে। বাজারে বিভিন্ন জিনিসপত্রের দাম বেশি হওয়াতে ওই মেলায় অনেকে এসেছেন কম দামে কেনার জন্য।

এছাড়া গ্রাামীণ মেলা সম্পর্কিত খাদ্য সামগ্রী বিক্রয়ের জন্য দোকান বসেছে। বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক মানুষ এই মেলা উপভোগ করতে এবং পণ্য সামগ্রী ক্রয়ের জন্য ভীড় করেন।

বিনয় চন্দ্র নামের এ র্দর্শনাথী বলেন, কৃষ্ণ পক্ষের তিথি অনুসারে নির্দিষ্ট দিনে এই বান্নির মেলা অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান শুভ (কাওছার মন্ডল) বলেন, ঐতিহ্যবাহী এই বান্নির মেলায় কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মানুষ নিরাপদে মেলা উপভোগ করছেন।

ঘাঘট নদীর তীরে শত বছরের বান্নি মেলা

প্রকাশের সময়: ০৪:১৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪