গাইবান্ধার সাদুল্লাপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) এ উপলক্ষে প্রদর্শনীর ২৯টি স্টল স্থাপন করা হয়।
প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ- এই প্রতিপাদ্যে সাদুল্লাপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
এর আগে সাদুল্লাপুরসহ দেশব্যাপী প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর ভার্চুয়ালিভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর সাদুল্লাপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাওছার হাবীব। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম।
ভেটেরিনারি সার্জন ডা. আব্দুল্লাহেল কাফীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা মতিউল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল জলিল সরকার, সাদুল্লাপুর প্রেসক্লাবের সভাপতি তাজুল ইসলাম রেজা, উপজেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি আব্দুল খালেক আকন্দ, তরুণ উদ্যোক্তা গোলাম কিবরিয়া প্রমুখ।
শেষে সাতটি ক্যাটাগরিতে ২১ জনকে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়। এছাড়া বিনামূল্যে প্রাণিকে টিকা প্রদান, কৃমিনাশক বিতরণ ও স্কুল ফিডিং কর্মসূচি অনুষ্ঠিত হবে।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 


















