বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লালমনিরহাটে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত 

“প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যে লালমনিরহাটে  প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন ও প্রদর্শনী-২০২৪ প্রদর্শিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ১১ টায় লালমনিরহাট কালেক্টরেট মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল লালমনিরহাট সদরের বাস্তবায়নে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন ও প্রদর্শনী প্রদর্শিত হয়।
উক্ত সেবা সপ্তাহ ও প্রদর্শনীর ভার্চুয়ালি যুক্ত থেকে উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি। এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তর লালমনিরহাটের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪-এর অন্যতম লক্ষ্য হলো প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি, ক্ষুদ্র খামারি ও উদ্যোক্তাদের গবাদি পশু উৎপাদনে উদ্বুদ্ধ করা। এ ছাড়া প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠিত সেমিনার থেকে জনগণ গবাদিপশু পালনের আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে জানানো।
প্রদর্শনীতে উন্নত জাতের গাভি, বাছুর, ষাঁড়, মহিষ, ছাগল, গারল, ভেড়া, মুরগি, হাঁস, দুম্বা, কবুতর, শৌখিন পাখি, পোষা প্রাণী এবং বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করা হয়। প্রদর্শনীতে বিভিন্ন ক্যাটাগরিতে ৪৪ টি স্টল স্থাপন করা হয়।
পরে বিকেল ৪ ঘটিকায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উপলক্ষে প্রদর্শনী মঞ্চে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) টি.এম.এ মমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আতিকুর হক, কৃষি সম্প্রসারন অধিদপ্তর লালমনিরহাটের উপপরিচালক ড. সাইখুল আরেফিন, পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এ বি এম আরিফুল হক, জেলা পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি মঞ্জুর আলম শেখ ও জেলা ডেইরী অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহিম। স্বাগত বক্তব্য রাখেন লালমনিরহাট সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস ছামাদ। প্রধান সমন্বয়কারী  ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. জাহাঙ্গীর আলম।
আলোচনা সভা শেষে গুণগত মান, জাত, স্বাস্থ্য, সৌন্দর্য, আকার, অবদান, নিরাপত্তা, কর্মসংস্থান, বাজারজাতকরণ, পরিবেশ ও অর্থনৈতিক প্রভাব, সার্বিক পর্যবেক্ষণ ইত্যাদি বিবেচনায় প্রদর্শনীতে অংশগ্রহণকারী খামারিদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার, ক্রেস্ট এবং সনদ দেওয়া হয়।

প্রকাশের সময়: ০৭:৫৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪