সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় ভারতীয় চিনি বোঝাই ১২টি ট্রাকসহ আটক ২৩

পাবনার আমিনপুরের কাজিরহাট ফেরিঘাটে বিপুল পরিমাণ ভারতীয় চিনি বোঝাই ১২টি ট্রাক জব্ধ করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ-ডিবি।
এসময় ট্রাকগুলোর চালক ও হেলপারসহ ২৩ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে কাজিরহাট ফেরিঘাট এলাকা থেকে এসব ট্রাক এবং চালক ও হেলপারদের আটক করা হয় বলে পাবনা বার্তা ২৪ ডটকমকে নিশ্চিত করেন পাবনার পুলিশ সুপার (এসপি) আকবর আলী মুন্সী।
নামপ্রকাশ না করার শর্তে পুলিশের একটি সূত্র জানায়, ভারতীয় চিনি বোঝাই ট্রাকগুলো সিলেটের জয়ন্তপুর সীমান্ত হয়ে ঢুকে উত্তরবঙ্গে যাচ্ছিল।
মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট ঘাট হয়ে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই অবস্থান নিয়েছিল পাবনা জেলা গোয়েন্দা পুলিশ-ডিবি। এসব ট্রাকে অন্তত আড়াই শতাধিক মেট্রিকটন চিনি আছে বলে ধারণা করা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে পাবনার পুলিশ সুপার (এসপি) আকবর আলী মুন্সী জানান, ভারতীয় চিনি বোঝাই ট্রাকগুলো আরিচা পার হয়ে পাবনার কাজিরহাট ঘাটে আসলে ডিবি পুলিশ আটক করে।
এসময় তারা মালামালের বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এরপর এগুলো জব্ধ করা হয় এবং ২৩-২৪ জনকে আটক করা হয়েছে।
এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন। তদন্তের পর আরও বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানান আকবর আলী মুন্সী।
জনপ্রিয়

প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে অপরহরণ, যুবক গ্রেফতার

পাবনায় ভারতীয় চিনি বোঝাই ১২টি ট্রাকসহ আটক ২৩

প্রকাশের সময়: ০৭:২৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪