বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় থেকে হজে যাবেন ৭৯৯ নারী-পুরুষ

এ বছরে গাইবান্ধা জেলা থেকে সরকারি-বেসরকারিভাবে ৭৯৯ জন ধর্মপ্রাণ নারী-পুরুষ হজে যাবেন। ইতোমধ্যে এই হজযাত্রীদের নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি শুরু করা হয়েছে। 

সোমবার (২২ এপ্রিল) গাইবান্ধা সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে দুইদিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়।

গাইবান্ধা জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হজ যাত্রীদের নিয়ে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেওয়ান মওদুদ আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আল হাসান, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মিরাজুল ইসলাম, সহকারি পরিচালক গোলাম মর্তুজা, সাবেক উপ-পরিচালক মোজাহারুল মান্নান, জেলা হাজী কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সরকার, ট্রেইনার হেলাল উদ্দিন সরকার প্রমুখ। 

ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মিরাজুল ইসলাম জাগো২৪.নেট-কে বলেন, এই হজযাত্রী প্রশিক্ষণের উদ্বোধনী দিনে নারীসহ ৪০০ জন হজযাত্রী অংশগ্রহণ করেন। আগামীকাল মঙ্গলবার (২৩ এপ্রিল) আরও ৩৯৯ জন অংশ নেবেন। এ বছর সরকারি ১৭৭ ও বেসরকারিভা ৬২২ জন হজে যাবেন বলে জানান এই কর্মকর্তা।  

প্রকাশের সময়: ০৫:২২:৫৫ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪