বাল্যবিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে গাইবান্ধা সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়ন পরিষদে বুধবার সকালে বিভিন্ন পেশার মানুষের সাথে শিশু সুরক্ষা ও শিশু অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সামাজিক আচরণ চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে কর্মশালায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন- লক্ষীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আবুল কালাম আজাদ। বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন- ছিলেন খদ্য মালিবাড়ী মাধ্যমিক উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক মোঃ রফিকু আলম ও বালা আটা মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আনোয়ার হেসেন ও লক্ষীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার। লক্ষীপুর ইউনিয়ন এর বিবাহ ও তালাক রেজিষ্ট্রেশন কমিটির সভাপতি মোঃ ফুল মিয়া’র সভাপতিত্বে এসএসবিসি প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য ব্যাখ্যা করেন কমিউনিটি ফেসিলিটেটর মৃনাল চন্দ্র বর্মন ও এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার রেখা খাতুন। প্রগ্রামটির সাবিক উপস্থাপনায় ছিলেন লক্ষীপুর ইউনিয়নের সচিব মোঃ নুরে আলম। বিশেষ অতিথির বক্তব্যে খদ্যমালিবাড়ী মাধ্যমিক উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক মোঃ রফিকুল আলম বলেন- প্রতিটি প্রাইমারী এবং হাইস্কুলে প্রতি দিনের এ্যাসেম্বলীতে দুই মিনিট ও প্রতি মাসে একদিন প্রতি ক্লাসে বাল্যবিবাহের কুফল ও শিশু অধিকার নিয়ে আলোচনা করা, ৬ষ্ঠ থেকে দশম শ্রেনীর পাঠ্যপুস্তকে বিষয়টি যুক্ত করা। নিয়মিত ভাবে অভিভাবক মিটিং করা। বালা আটা মাধ্যমিক উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক আনোয়ার হেসেন বলেন- বিষয়টি খুবই জটিল কিন্তু বিষয়টি পাঠ্যপুস্তকে নিয়ে আসা, পোস্টারিং, লিফলেট বিতরন, বাল্যবিবাহের ক্ষতিকর দিকগুলি ক্লথে প্রিন্টং করে স্কুলে ঝুলিয়ে রাখা এবং মাঝে মাঝে এটি নিয়ে আলোচনা করা। অনিয়মিত ছেলে মেয়েদের খোজ খবর নেওয়া। শ্রেনি ভিত্তিক বাল্যবিবাহ প্রতিরোধক দল গঠন করা। লক্ষীপুর ইউনিয়রনর বিবাহ ও তালাক রেজিষ্ট্রেশন কমিটির সভাপতি মোঃ ফুল মিয়া বলেন কোন কলাম ফাকা রেখে আর কোন বিবাহ পড়ানো হবেনা বলে অঙ্গিকার করেন। চেয়ারম্যান মো: আবুল কালাম আজাদ সকল পেশার মানুষকে এক সাথে ঝটিকা অভিযানের মত কাজ করার আহবান জানান।
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
বাল্যবিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে কর্মশালা
-
সঞ্জয় সাহা, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট - প্রকাশের সময়: ০৬:৩৫:০২ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
- ২৫
জনপ্রিয়



















