বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় হাঁস পালন বিষয়ক প্রশিক্ষণ  

স্বাস্থ্য পুষ্টি ও ওয়াশ প্রকল্পের আওতায় পরিবারের পুষ্টিকর খাবারের সহজলভ্যতা বৃদ্ধি ও শিশুদের পুষ্টিহীনতা দূরীকরনের লক্ষ্যে দরিদ্র পরিবারে সদস্য, সদস্যাদের হাঁস পালন বিষয়ক গাইবান্ধায় প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গাইবান্ধা এরিয়া প্রোগ্রাম অফিসের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা কৃষি প্রশিক্ষণ অফিস কক্ষে প্রশিক্ষণ প্রদান করেন- উপজেলা প্রাণীসম্পদ অফিসার তরুন কুমার দত্ত ও উপজেলা প্রাণীসম্পদ অফিসার ও উপ- সহকারী প্রাণীসম্পদ অফিসার বিপ্লব কুমার বর্মন।

এ সময় উপস্থিত ছিলেন- ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গাইবান্ধা এরিয়া প্রোগ্রাম অফিসের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার উত্তম দাস, সিনিয়র প্রোগ্রাম অফিসার যোসেফ মার্ডি,প্রোগ্রাম অফিসার আলবার্ট সরকার ও জান্নাতুল মাওয়া।

প্রশিক্ষণ প্রদানকালে চলতি মাসের ২১,২২, ২৪ ও ২৫ এপ্রিল ২০২৪ তারিখ মোট ৪ ব্যাচে খোলাহাটি, ঘাগোয়া, গিদারী ও পৌরসভার ১৫০ জন উপকারভোগী প্রশিক্ষনে অংশগ্রহন করে।

উল্লেখ্য যে, উপকারভোগীর প্রত্যেক পরিবারে বয়স অনুযায়ী কম ওজনের শিশু (আন্ডারওয়েট) রয়েছে যাদের নিয়ে বিগত মাসে ১২ দিন ব্যাপি স্বাস্থ্য ও পুষ্টি শিক্ষা সেসন পরিচালনা করা হয়েছে যাতে তারা খাদ্যাভাস, স্বাস্থ্যকর অভ্যাস, স্বাস্থ্যসেবা গ্রহনের অভ্যাস ও শিশুদের যত্ন নেবার অভ্যাস ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে শিশুর পুষ্টিহীনতা দূর করে।

এছাড়া উক্ত পরিবারগুলোর প্রতি মাসে শিশুদের বাড়ি পরিদর্শন ও গ্রুথ মনিটরিং সেশন পরিচালনা করা হয়।

গাইবান্ধায় হাঁস পালন বিষয়ক প্রশিক্ষণ  

প্রকাশের সময়: ০৫:১১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪