ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে এবং আরডিআরএস ও কর্ডএইড এর বাস্তবায়নে গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল এগারোটার দিকে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে প্রশাসন সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম।
বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাশিদুল কবির, প্রাণী সম্পদ কর্মকর্তা ড. মোছাঃ সুমনা আক্তার, মেডিকেল অফিসার ডাঃ মো. রাকিবুর ইসলাম, বেলকা ইউপি চেয়ারম্যান ইব্রাহীম খলিলুল্লাহ, সোনারায় ইউপি চেয়ারম্যান সৈয়দ বদিরুল আহসান সেলিম, দহবন্দ ইউপি চেয়ারম্যান মো. রেজাউল আলম সরকার, গণমাধ্যম কর্মী মো. শাহজাহান মিয়া, এ মান্নান আকন্দ, মো. জাহিদুল ইসলাম জাহিদ, সঙ্গ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আহসানুল কবীর বুলু ও ইকো সোসাল ডেভেলপমেন্ট অরগানাইজেশনের (ইএসডিও) প্রকল্প কর্মকর্তা মো. মহিদুল ইসলাম প্রমূখ।
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 


















