দিনাজপুরের চিরিরবন্দরে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৯ এপ্রিল সোমবার চিরিরবন্দর বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় দিনব্যাপি সহপাঠ্যক্রম ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একেএম শরীফুল হকের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফজলে এলাহী, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. জাকির হোসেন শিকদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রাণকৃষ্ণ ঘরামী, অধ্যক্ষ ইউসুফ আলী, অধ্যক্ষ শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ রওশন আরা বেগম, প্রধান শিক্ষক মাহতাবউদ্দিন সরকার, প্রধান শিক্ষক ও সাংবাদিক মোরশেদ উল আলম প্রমূখ বক্তব্য রাখেন।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর)) 


















