বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দাবদাহে অস্থির মানুষের হাতে দেওয়া হলো শরবত

গাইবান্ধায় অস্থির দাবদাহের মানুষদের তৃষ্ণা নিবারণে রাস্তায় নেমেছে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী। এখানে শ্রমজীবি দুই হাজার মানুষের হাতে দেওয়া হয় শরবত।

বুধবার (১ মে) বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরের ইসলাম প্লাজার সামনে রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষদের ঠান্ডা শরবত  পান করতে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ  গাইবান্ধা জেলা শাখার সাবেক আহবায়ক শহিদুল ইসলাম স্বপন, শহর শাখার যুগ্ন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সরকার জুয়েল, সাবেক ছাত্রলীগ  নেতা সৈকত রহমান, শফিকুর রহমান সাজ্জাদ, জাহিদুর রউফ সাগর,  আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ গাইবান্ধা জেলা শাখার সদস্য শক্তি রায় আকাশ, মিলন সরকার, সোহেল রানাসহ অনেকে।

বিদ্যুৎ সরকার নামে  এক পথচারী বলেন- যেভাবে তাপদাহ বয়ে যাচ্ছে তাতে রাস্তা দিয়ে হেঁটে চলাচল করা দুস্কর হয়ে পড়েছে। গা দিয়ে খালি পানি চুইয়ে পড়ে। এতে করে তৃষ্ণা লাগার  পাশাপাশি শরীর দুর্বল হয়ে পড়ছে। সব সময় শুধু ঠান্ডা পানি ও শরবত খাইতে মন চায়। এরই মধ্যে রাজনৈতিক নেতাকর্মী ঠান্ডা শরবত পান করাচ্ছে। আমি পান করে খুব ভাল লাগল।

বাংলাদেশ আওয়ামী  স্বেচ্ছাসেবকলীগ  গাইবান্ধা জেলা শাখার আহবায়ক শহিদুল ইসলাম স্বপন বলেন – দেশব্যাপী প্রচুর গরম ও তাপমাত্রা বেড়ে গেছে। বাংলাদেশ আওয়ামী  স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় নির্বাহী সংসদ সভাপতি গাজী  মেজবাউল  হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক এ,কে এম আফজালুর রহমান বাবুর নির্দেশে ও গাইবান্ধা সদর আসন সংসদ সদস্য শাহ সারোয়ার কবির সার্বিক সহযোগিতায় ও বাংলাদেশ আওয়ামী  স্বেচ্ছাসেবকলীগ  গাইবান্ধা জেলা শাখার পক্ষ থেকে গাইবান্ধার তৃষ্ণার্ত ২ হাজার জনগণের মাঝে ঠান্ডা শরবত পান করানো হয়।

প্রকাশের সময়: ০৬:৫৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪