বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খানসামায় মহান মে দিবস পালিত

দিনাজপুরের খানসামা উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র পাকেরহাটে নানা আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে ১ মে বুধবার সকালে পাকেরহাট নাহার মার্কেট চত্ত্বরে মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন, অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন ও ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের যৌথ আয়োজন কালো ব্যাচ ধারণ, পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা পরিষদের সদস্য শাহরিয়ার জামান শাহ নিপুণের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম।

মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ও অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক আবু তালহা চৌধুরীর সঞ্চালনায় এসময় আঙ্গারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি হাকিম চৌধুরী ও জিকরুল হক, ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের সভাপতি শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক তুহিন আকাশসহ শ্রমিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য ও শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।

খানসামায় মহান মে দিবস পালিত

প্রকাশের সময়: ০৬:৫৭:৫২ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪