ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। একই সঙ্গে ভাইস চেয়ারম্যান পদে ৬ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
বৃহস্পতিবার (২ মে) মনোনয়নপত্র দাখিলের শেষদিন পর্যন্ত অনলাইনের মাধ্যমে ওসব প্রার্থী মনোনয়নপত্র জমা করেছেন বলে নিশ্চিত করেন উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাওছার হাবীব।
প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন- আবু সাআদাত শাহ্ মো, ফজলুল হক, এসএম খাদেমুল ইসলাম খুদি, মো. সাইদুর রহমান, মো. রেজাউল করিম, মো. আজিজার রহমান, মো. নুর আজম মন্ডল, মো. আব্দুল ওয়াহেদ ও মো. সাহীন আলম।
ভাইস চেয়ারম্যান পদে- মো. মোন্তেজার রহমান চঞ্চল, আছকালাম আকন্দ, মো. শাহ আলম, এনামুল হক মন্ডল, মো. নুর আলম মন্ডল ও মিজানুর রহমান।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে- মোছা. আকতার বানু লাকী, মোছা. মাহমুদা বেগম, মোছা. লাভলী বেগম ও মোছা. আর্জেনা বেগম।
সাদুল্লাপুর উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, তফসিল অনুযায়ী আগামী ৫ মে মনোনয়পত্র বাছাই, ৬ থেকে ৮ মে সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের, ৯ থেকে ১১ মে আপিল নিষ্পত্তি, ১২ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন, ১৩ মে প্রতীক বরাদ্দ ও ২৯ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৫৮ হাজার ৪৫৩। এর মধ্যে পুরুষ ১ লাখ ২৭ হাজার ৮৭৬ ও মহিলা ১ লাখ ৩০ হাজার ৫৭১ ও তৃতীয় লিঙ্গ ভোটার সংখ্যা ৬ জন।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 


















