বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু 

দিনাজপুরের চিরিরবন্দরে সেচপাম্পের ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবুল সরকার (৪৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনাটি বৃহস্পতিবার ভোরে উপজেলার অমরপুর ইউনিয়নের শ্যামনগর গ্রামে ঘটেছে। নিহত বাবুল সরকার ওই গ্রামের মৃত ডা. আব্দুলের ছেলে।
নিহতের ভাতিজা মশিউর রহমান জানান, আমার চাচা বাবুল সরকার সেচের কাজে ব্যবহৃত বিদ্যুৎ চালিত মর্টারের ঘরে প্রায়শই থাকতেন। তিনি গত ১ মে বুধবার বাড়িতে রাতের খাবার খান এবং বৃহস্পতিবার রোযা রাখার জন্য সঙ্গে করে খাবার নিয়ে ওই মর্টারের ঘরে শোয়ার জন্য চলে যান। চাচা সকালে বাড়িতে ফিরে না আসায় আমি মর্টারের ঘরে গিয়ে দেখতে পাই তিনি খালের মধ্যে পড়ে আছেন। তিনি রোযা রাখার জন্য খাবারও খেয়েছেন। আমি তৎক্ষণাৎ বাড়িতে ফিরে এসে ঘটনাটি পরিবারের সদস্যসহ স্থানীয় ইউপি সদস্যকে অবহিত করি।
ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রকাশের সময়: ১০:০৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪