দিনাজপুরের খানসামা উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তর বাস্তবায়িত “টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব)” প্রকল্পের কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক দুই মাস মেয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
গতকাল ২ মে বৃহস্পতিবার সকালে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে পরিষদের সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন।
অনুষ্ঠানে দিনাজপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক খন্দকার মো. রওনাকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন, প্রশিক্ষক নন্দ চৌধুরীসহ প্রশিক্ষণার্থীগণ এসময় উপস্থিত ছিলেন।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর)) 
















