রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় শিশু ধর্ষণ-হত্যার বিচার দাবি এনসিটিএফের

বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ধর্ষণের পর হত্যার শিকার হয়েছে তাজরিন সুলতানা ঝুমুর (৯) নামের এক শিশু। এই ঘটনার সাথে জড়িদের বিচার দাবিতে গাইবান্ধা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছে ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ) নামের একটি সংগঠন।

রোববার (৫ মে) প্রশাসক জাহিদ হাসান সিদ্দিকীকের হাতে এই স্মারকলিপি তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন- এনসিটিএফ গাইবান্ধা জেলা শাখার সভাপতি নুসরাত জামান লামিয়া, সহ-সভাপতি নাফিস তাহমীদ, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন মানিক, শিশু সংসদ সদস্য আসমাউল হুসনা রোদেলা, সেভ দ্য চিলড্রেনস ইন বাংলাদেশ গাইবান্ধা জেলা ইয়ুথ মেন্টর মেহেদী হাসান, ইয়ুথ মেন্টর গ্রুপের সদস্য আসফিকুর রহমান আসিফসহ আরও অনেকে।

সংগঠনটির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন মানিক বলেন- গত ২৯ এপ্রিল কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ধর্ষণের পর হত্যার শিকার হয়েছে শিশু তাজরিন সুলতানা ঝুমুর। এছাড়া শুধু ঝুমুরই না, প্রতিনিয়ত দেশের বিভিন্ন স্থানে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটছে। যা আমাদের উদ্বিগ্ন করে তুলেছে। এমন ঘটনাগুলোর সুষ্ঠু বিচার দাবি করছি।

এনসিটিএফ গাইবান্ধা জেলা শাখার সভাপতি নুসরাত জামান লামিয়া জানান, এই সংগঠনটি জাতীয় পর্যায়ের একটি শিশু সংগঠন। শিশু অধিকার বাস্তবায়নের লক্ষে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে কুমিল্লার শিশু তাজরিন সুলতানা ঝুমুর হত্যা ও ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

প্রকাশের সময়: ০৫:০৬:১৬ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪