শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ জন মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ৩ জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ ফেব্রয়ারি) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সাকিব মিয়া (১৮), আব্দুল্লাহ মিয়া (১৬) ও সুমন মিয়া (১৬)। তারা সবাই বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দারহাটা এলাকার বাসিন্দা।

স্থানীয় সুত্রে জানা গেছে, দুপুরের দিকে ময়দারহাটা এলাকা থেকে মোটরসাইকেল যোগে তারা গোবিন্দগঞ্জের কামদিয়ার দিকে যাচ্ছিলেন। পধিমধ্যে পানিতলা নামকস্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার নিচে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে সাকিব, আব্দুল্লা ও সুমন মিয়া নিহত হয়।

এ তথ্য নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মেহেদী হাসান জানান, নিহতদের উদ্ধার করে তাদের স্বজনদের হস্তান্তর করা হয়েছে।

গোয়ালঘরে মিলল বার্মিজ ওয়ান শুটার গান, গ্রেফতার ১

গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ জন মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশের সময়: ০২:১১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১