নাটোরের সিংড়ায় হজ্ব গমনে ইচ্ছুক হাজীদের সংবর্ধনা ও শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়। মঙ্গলবার সকাল ১০ টায় ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক মন্ত্রী মহোদয়ের বাসার হলরুমে, আরাফাতি হাজী কল্যাণ পরিষদ কর্তৃক সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মকবুল হোসেন এর সভাপতিত্বে শুরু হয়। এ সময় মন্ত্রী মহোদয় ভার্চুয়ালে হজ্ব যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এবং মন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে একটি করে গাছ ও গিফট বক্স উপহার দেওয়া হয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, সাধারণ সম্পাদক আলহাজ্ব জান্নাতুল ফেরদৌস, আলহাজ্ব মওলানা রুহুল আমিন, আরাফাতি হাজী কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট হারুন-অর-রশিদ, সাবেক সভাপতি আলহাজ্ব আবু জাহেদ মোল্লা জুরান, সহ-সভাপতি আলহাজ্ব শাহাদত হোসেন, যুগ্ম সম্পাদক আলহাজ্ব মোঃ মহসিন আলম। সাংবাদিকবৃন্দ সহ প্রমুখ। অনুষ্ঠান শেষে মোনাজাত করেন আলহাজ্ব হজরত মওলানা আলী আকবর সাহেব।
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
সিংড়ায় হজ্ব গমনে ইচ্ছুক হাজীদের সংবর্ধনা
-
কবি হাবিবুর রহমান, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, সিংড়া (নাটর) - প্রকাশের সময়: ০৭:০৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪
- ১৬
জনপ্রিয়



















