বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পাটগ্রামে বাবুল ও হাতীবান্ধায় লিয়াকত উপজেলা চেয়ারম্যান নির্বাচিত 

প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় রুহুল আমীন বাবুল ও হাতীবান্ধা উপজেলারয় লিয়াকত হোসেন বেসরকারিভাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বুধবার (৮ মে) লালমনিরহাট জেলার (হাতীবান্ধা ও পাটগ্রাম) দুটি উপজেলায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পাটগ্রাম উপজেলায় রুহুল আমীন বাবুল (আনারস) প্রতিক নিয়ে ৫৬ হাজার ১৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়াজেদুল ইসলাম শাহীন (ঘোড়া) প্রতিক নিয়ে পান মাত্র ৯৩৫ ভোট।
এই উপজেলায় ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মোফাজ্জল হোসেন  লিপু (টিউবওয়েল) প্রতিক নিয়ে ২৯ হাজার ১৩৬ ভোট এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে রেজওয়ানা পারভীন (ফুটবল) প্রতিক নিয়ে ২৬ হাজার ২১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, ঐ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮১ হাজার ৯৮ জন এবং ভোট কাস্ট হয় ৫৭ হাজার ৪৩১টি।
হাতিবান্ধা উপজেলায় লিয়াকত হোসেন (কাপ-পিরিচ) প্রতিক নিয়ে ৩৪ হাজার ৯শ ৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মশিউর রহমান মামুন (ঘোড়া) প্রতিক নিয়ে পান ৩৩হাজার ৪শ ৮১ ভোট।
এই উপজেলায় ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে আলা উদ্দিন (মাইক) প্রতিক নিয়ে ২১ হাজার ১শ ভোট এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে শারমিন সুলতানা সাথী (কলস) প্রতিক নিয়ে ৪২ হাজার ৯শ ৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
প্রক্শ্য যে,ঐ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ২ হাজার ২শ ১৩ জন এবং ভোট কাস্ট হয় ৮৪ হাজার ৬৭টি।

প্রকাশের সময়: ০৫:৪১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪