নাটোরের সিংড়ায় আরাফাতি হাজী কল্যাণ পরিষদ উদ্যোগে হাজী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১ ঘটিকায় সিংড়া কেন্দ্রীয় মসজিদে আরাফাতি হাজী কল্যাণ পরিষদের উদ্যোগে হাজী সমাবেশের ব্যবস্থা করা হয়।
উক্ত অনুষ্ঠান আলহাজ্ব সার্জেন্ট (অবসর) মহসিন আলম এর সঞ্চলনায় ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মকবুল হোসেন এর সভাপতিত্বে শুরু হয়।
প্রধান অতিথি ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এম পি উপস্থিত নতুন পুরাতন হাজীদের উদ্দেশ্যে হজ্ব পালনে অভিজ্ঞতার আলোকে গুরুত্বপূর্ন বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠান চলাকালীন সময়ে মন্ত্রীর পক্ষ হতে বিশেষ উপহার হাজীদের হাতে পৌঁছায় দেওয়া হয়। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ শারফুল ইসলাম (তারা) সিংড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, পৌরসভার মেয়র আলহাজ্ব জান্নাতুল ফেরদৌস, হাজী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার সাদাত, এবং স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট হারুন-অর-রশিদ। উপস্থিত ছিলেন বীর মুক্তি যোদ্ধা আলহাজ্ব মকবুল হোসেন মওলানা রুহুল আমিন, সাবেক সভাপতি আলহাজ্ব আবু জাহেদ মোল্লা জুরান, সহ-সভাপতি আলহাজ্ব শাহাদত হোসেন। সাংবাদিকবৃন্দ সহ প্রমুখ।
অনুষ্ঠান শেষে হাজীদের কল্যাণে মোনাজাত পরিচালা করেন, অত্র মসজিদের ইমাম আলহাজ্ব হজরত মওলানা আলী আকবর সাহেব।
কবি হাবিবুর রহমান, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, সিংড়া (নাটর) 
















