রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ গাইবান্ধার এসপি    

রংপুর রেঞ্জে শ্রেষ্ঠ পুলিশ সুপার (এসপি) নিবার্চিত হয়েছেন গাইবান্ধার পুলিশ সুপার কামাল হোসেন। তার কর্মদক্ষতায় এ অর্জন করেন তিনি।

রোববার (১২ মে) দুপুরে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার (১১ মে) রংপুর রেঞ্জ কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভার সভাপতি রেঞ্জ ডিআইজ আব্দুল বাতেন গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেনকে শ্রেষ্ঠ পুলিশ সুপারের সম্মাননা স্মারক প্রদান করেন।

জানা যায়, রংপুর রেঞ্জের ৮ জেলার মধ্যে গাইবান্ধা জেলার পুলিশ সুপার কামাল হোসেন কর্তৃপক্ষের সার্বিক দিক-নির্দেশনা ও তত্ত্বাবধানে অপরাধ দমন, মাদক ও অস্ত্র উদ্ধার, তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, ট্রাফিক ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মামলা নিষ্পত্তি, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে সেবা প্রদানসহ সার্বিক বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হন।

এসময় উপস্থিত ছিলেন, রংপুর রেঞ্জ কমান্ড্যান্ট (অ্যাশিনাল ডিআইজি), অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স), অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ অফিসের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

গাইবান্ধা পুলিশ সুপার (এসপি) কামাল হোসেন বলেন, জেলা পুলিশ সদস্যেদের সার্বিক সহযোগিতায় এ অর্জন করা সম্ভব হয়েছে। আর এই অর্জন আমার একারই না, এটি গাইবান্ধাবাসীর। এজন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ গাইবান্ধার এসপি    

প্রকাশের সময়: ০৫:১৬:০৫ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪