‘মা’ ছোট্ট একটি শব্দ কিন্তু পৃথিবীর সবচেয়ে মধুরতম ডাক। ছোট্ট এ শব্দের অতলে লুকানো থাকে গভীর স্নেহ, মমতা আর অকৃত্রিম ভালোবাসা। মমতাময়ী মায়ের সম্মানে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার ‘বিশ্ব মা দিবস’ পালন করা হয়। সেই হিসাবে আজ ১২ মে বিশ্ব মা দিবস। বাংলাদেশসহ বিশ্বের সব দেশের ন্যায় লালমনিরহাটে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রোববার (১২ মে) দুপুর সাড়ে ১২টায় কালেক্টরেট কলেজিয়েট স্কুল এর সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর লালমনিরহাটের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নুরে তাসনিম এর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া সংস্থার সভানেত্রী তানজিনা আফরোজ, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, সিভিল সার্জন অফিসের সম্বনায়ক মেডিকেল অফিসার ডাঃ দেলোয়ার হোসেন রাজু, বিশিষ্ট সমাজকর্মী কবি ও লেখক ফেরদৌসী বেগম বিউটি, পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর সুজাতা বেগম, থোচাবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলেয়া ফেরদৌসী লাকী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর লালমনিরহাটের ভারপ্রাপ্ত উপপরিচালক রশিদা খাতুন।
এ সময় জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা ও মায়েরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে রত্না গর্ভা মা হাসিনা বানুকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, লালমনিরহাট 
















