সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খানসামায় মা দিবসে মায়ের পা ধুয়ে সম্মান জানাল শিক্ষার্থীরা 

প্রতিটি সন্তানের জীবনের প্রথম স্পর্শ হচ্ছে মা। মাকে নিয়ে সবার ভালোবাসা ও আবেগ বেশি। মায়ের প্রতি এ সম্মান প্রদর্শনে আরো উদ্বুদ্ধ করতে দিনাজপুরের খানসামা উপজেলায় মায়েদের পা ধুয়ে সম্মান প্রদর্শন ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত করে বিশ্ব মা দিবস উদযাপন করলো শিক্ষার্থীরা।
রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বিশ্ব মা দিবস উপলক্ষে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, মায়েদের প্রতি সন্তানদের শ্রদ্ধা বৃদ্ধি করতেই এ আয়োজন। কারণ মায়েরা সংসারের নানা কাজে ব্যস্ততার মধ্যেও কঠোর পরিশ্রম করে সন্তানদের লালন-পালন করছেন। এ দিনটিতে তাদের সম্মান জানাতে এই আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানটি উপস্থিত শিক্ষার্থী ও মায়েরা সকলেই উপভোগ করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তাজ উদ্দিন বলেন, পরিবার, সমাজ তথা দেশ গঠনে মায়েদের ভূমিকা অনন্য। আধুনিক মায়েদের দ্বারা আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব। স্মার্ট বাংলাদেশ গঠনে মায়েদের অংশগ্রহণ আরো দৃশ্যমান হোক এ প্রত্যাশা করি। এর ক্ষুদ্র প্রয়াশ হিসেবে এ আয়োজন।
জনপ্রিয়

প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে অপরহরণ, যুবক গ্রেফতার

খানসামায় মা দিবসে মায়ের পা ধুয়ে সম্মান জানাল শিক্ষার্থীরা 

প্রকাশের সময়: ০৮:১০:১১ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪