গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. খয়বর হোসেন মওলাকে সমর্থন জানিয়েছে উপজেলা কৃষক লীগ।
বাংলাদেশ কৃষক লীগ উপজেলা কমিটির আয়োজনে মঙ্গলবার রাত আটটার দিকে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কৃষক লীগের উপজেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মো. মাসুদ আলম প্রামানিক।
বক্তব্য দেন উপজেলা কৃষক লীগের সহসভাপতি মো. মাহমুদুর রহমান সরকার মিলন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. শাহীন আলম ও চেয়ারম্যান প্রার্থী মো. খয়বর হোসেন মওলাসহ অনেকে।
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 
















