বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুর উপজেলা নির্বাচনে দেড় হাজার আনসার প্রস্তুত

অনুষ্ঠিত হতে যাচ্ছে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনের আইন-শৃঙ্খলা রক্ষায় ১ হাজার ৪৭৪ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হবে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ মে) দিনব্যাপী সাদুল্লাপুর হাইস্কুল মাঠে এসব সদস্য নিয়োগের লক্ষে বাছাই অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা আনসার ও ভিডিপি কমানড্যান্ট রেজাউল করিম, সাদুল্লাপুর উপজেলা কর্মকর্তা মোছা. ফজিলা খাতুন, সাঘাটা উপজেলা কর্মকর্তা মোছা. শাহেনা বেগম, উপজেলা প্রশিক্ষক নুরন্নবী মন্ডল ও শফি মাহমুদ।

সাদুল্লাপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্যালয় সুত্রে জানা যায়, আগামী ২৯ মে এ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে ১০২টি ভোটকেন্দ্রে পিসি ও এপিসি ৩০৬, পুরুষ সদস্য ৬৮৬ ও মহিলা ৪৮২ জন মোতায়েন থাকবে।

উপজেলা প্রশিক্ষক নুরন্নবী মন্ডল জানান, অস্ত্রধারী পিসি ও এপিসি সহ অন্যান্য সদস্যদের সর্বাত্নকভাবে দায়িত্ব পালনের ব্যাপারে সার্বক্ষণিক মনিটরিং করা হবে।

সাদুল্লাপুর উপজেলা কর্মকর্তা মোছা. ফজিলা খাতুন বলেন, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রত্যেক ভোটকেন্দ্রে আমাদের সর্বনিম্ন ১৩ জন সদস্য দায়িত্ব পালন করবেন।

প্রকাশের সময়: ০৩:০৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪