বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে বিএনপির সদস্য সাইদুর রহমান বহিস্কার

আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে স্থানীয় বিএনপির সদস্য সাইদুর রহমান মুন্সী অংশগ্রহণ করেছেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় তাকে দল থেকে বহিস্কার করা হয়।

বৃহস্পতিবার (১৬ মে) বিকেলে সাদুল্লাপুর উপজেলা বিএনপির আহবায়ক ছামছুল হাসান ছামছুল এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (১৫ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একপত্রে সাইদুর রহমান মুন্সীকে বহিস্কার করেছেন।

ওই পত্রে উল্লেখ করা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাদুল্লাপুর উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্র মোতাবেক সাইদুর রহমান মুন্সীর প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়।

এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস ছালাম বলেন, সাইদুর রহমান মুন্সী স্থানীয়ভাবে সদস্য পদে যুক্ত ছিলেন। দলীয় নির্দেশনা অমান্য করায় তিনি দল থেকে বহিস্কৃত হয়েছেন।

প্রকাশের সময়: ০৬:০৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪