বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে সাবেক হুইপ-আইনজীবির মধ্যে হাতাহাতি 

দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় সংসদের সাবেক হুইপ ও আইনজীবির মধ্যে ধস্তাধস্তি, হাতাহাতি ও সংঘর্ষের ঘটনায় এলাকায় তোলপাড় চলছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, গত ১৭ মে শুক্রবার রাত ৯টায় উপজেলার রাজাপুর বুড়িরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান প্রার্থী জ্যোতিষ চন্দ্র রায়ের মোটরসাইকেল মার্কার সমর্থনে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন জাতীয় সংসদের সাবেক হুইপ আলহাজ্ব মো. মিজানুর রহমান মানু। এসময় তিনি বিভিন্ন প্রার্থীর লোকজনের উদ্দেশ্যে দেয়া বক্তব্য শেষে সাবেক হুইপ আলহাজ্ব মো. মিজানুর রহমান মানু বিদ্যালয়ের গেটে পৌঁছামাত্র অ্যাডভোকেট অনিমেষ রায় তাঁর পথরোধ করেন এবং নির্বাচনী পথসভায় দেয়া বিভিন্ন বক্তব্যের ব্যাখ্যা জানতে চান। এসময়ে উভয়ের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। তর্ক-বিতর্কের এক পর্যায়ে নিজ নিজ সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়। যা পরবর্তীতে সংঘর্ষের রুপ ধারণ করে। এক পর্যায়ে অবস্থা বেগতিক দেখে ওই আইনজীবি দক্ষিণে রাজাপুর বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের দিকে সরে গেলে স্থানীয়রাসহ বাজারের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার বিষয়ে জানতে চাইলে আইনজীবি অনিশেষ রায় বলেন, সাবেক হুইপ মিজানুর রহমান মানু আমার ও বেশ কয়েকজন ব্যক্তির  বিরুদ্ধে মিথ্যাচার করে বক্তব্য দিয়েছেন। আমি তাঁর সামনে গিয়ে প্রমাণ চাওয়া মাত্রই উনি আমার ওপর চড়াও হন। সেখানকার  অনাকাঙ্খিত ঘটনায় আমি বিব্রত করি এবং সেখান থেকে সরে যাই।
এ ব্যাপারে সাবেক হুইপ আলহাজ্ব মো. মিজানুর রহমান মানুর নিকট  জানতে কয়েকবার মুঠোফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি। ফলে উনার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। ঘটনাটি এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে।

প্রকাশের সময়: ০৪:২৯:১৫ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪