বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মেলবোর্নে বাংলা স্কুলের মা দিবসের অনুষ্ঠানে ডলি জহুর

অস্ট্রেলিয়ার মেলবোর্ননস্থ বাংলা ভাষা ও সাংস্কৃতিক স্কুলে ‘বিশ্ব মা দিবস’ উদযাপন উপলক্ষ্যে আজ স্থানীয় সময় বিকেল তিনটায় এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কিংবদন্তী অভিনয় শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডলি জহুর।

অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রধান অতিথিকে ফুলেল শুভেচছা জানান। পরে, মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রধান অতিথি ডলি জহুরের জীবন ও কর্মের উপর সংক্ষিপ্ত তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

আলোচনা পর্বে, প্রধান অতিথি ডলি জহুর তার বক্তব্যে অস্ট্রেলিয়ায় অবস্থিত বাংলাদেশী নাগরিকদের সন্তানদের বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চায় এ বিদ্যালয় গুরুত্বপূর্ণ অবদান রাখছে জেনে উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি সবাইকে মা দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, মা হলো সন্তানের জন্য বটবৃক্ষ , যিনি সমস্ত বিপদ আপদ থেকে সন্তানকে রক্ষা করেন। তিনি আমাদের মায়ের ভাষা, বাংলা ভাষায় শুদ্ধভাবে কথা বলার চর্চা অব্যাহত রাখতে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা মা দিবস উপলক্ষ্যে মাকে নিয়ে সুন্দর মুহুর্তের স্মৃতিচারণ করেন, তাদের জীবনে ও পরিবারে মায়ের ভূমিকা নিয়ে বক্তব্য প্রদান করেন। পরে প্রধান অতিথি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সাথে নিয়ে মা দিবসের কেক কাটেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র -ছাত্রী, অভিভাবক, শিক্ষক- শিক্ষিকা ও ম্যানেজিং কমিটির সদস্যসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রকাশের সময়: ০৮:২৯:২৩ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪