শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় শিল্পকলা একাডেমীর প্রতিষ্ঠাবার্ষিকী

গাইবান্ধায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত কর্মসূচীর শুরুতেই শিল্পকলা ভবনের সন্মুখে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন করে কর্মসূচীর সুচনা করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা কালচারাল অফিসার।

এসময় শিল্পকলার প্রশিক্ষক জাফরিন আলমের নেতৃত্বে জাতীয় সংগীত পরিবেশন করে শিল্পকলা একাডেমীর শিল্পীরা।

পরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আব্দুল মতিন, সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, জেলা কালচারাল অফিসার আলমগীর কবির, উদীচীর সভাপতি জহুরুল কাইয়ুম, সন্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার সভাপতি আলমগীর কবির বাদল, নাট্য ও সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক দেবাশীষ দাশ দীপু প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অমিতাভ দাস হিমুন ও শিরীন আকতার।  শেষে সংগীত পরিবেশন করে তাসনিয়া বিনতে ফেরদৌস, স্মৃতিরানী সরকার, আফসার আলী এবং নৃত্য পরিবেশনায় ছিল তমালিকা, হিয়া, চন্দ্রিমা, রতন ও আরিফ। যন্ত্রে সহযোগিতা করেন তবলায় জাকির, কি বোর্ডে স্বাধীন।

জনপ্রিয়

গাইবান্ধায় শিল্পকলা একাডেমীর প্রতিষ্ঠাবার্ষিকী

প্রকাশের সময়: ০৩:৩৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১