ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ গাইবান্ধা এরিয়া প্রোগ্রাম অফিসের আয়োজনে সোমবার খোলাহাটি ইউনিয়ন এর টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ( টিটিসি’র) হলরুমে বিগত এক বছরে কর্মসূচী সমূহের মূল্যায়ন ও পরবর্তী বছরের পরিকল্পনা প্রনয়নের লক্ষ্যে জনগণের মতামত ও পরামর্শের ভিত্তিতে পরিকল্পনা প্রনয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রোগ্রামের উদ্দেশ্য ও বর্ণনার সাথে উদ্বোধন ঘোষনা করেন ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ গাইবান্ধা এরিয়া ম্যানেজার উত্তম দাস।
এ সময় উপস্থিত ছিলেন – উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বিপ্লব কুমার বর্মন, সিনিয়র প্রোগ্রাম অফিসার জোসেফ মার্ডী, প্রোগ্রাম অফিসার আলবার্ট সরকার ও জান্নাতুল মাওয়া, স্পন্সরশীপ এন্ড চাইল্ড প্রোটেকশন অফিসার কাজল রিবেরু, স্পন্সরশীপ সিষ্টেম অফিসার তৃষিতা শর্মা,সাংবাদিক সঞ্জয় সাহা, খোলাহাটি ইউনিয়ন ৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মান্নান তারা, হাজী আমানুর রহমান, ইমাম খায়রুল ইসলাম ও ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ গাইবান্ধার ষ্টাফ সহ শিশু ও যুব ফোরামের প্রতিনিধি, গ্রাম উন্নয়ন সোসাইটির প্রতিনিধি, রিডিং ক্যাম্প ও শিখন শেকড় কেন্দ্র ব্যবস্থাপনা কমিটি প্রতিনিধি, রেজিস্টার্ড শিশুর অভিভাবক প্রতিনিধি, ইম্প্যাক্ট প্লাস ও জীবন দক্ষতা শিশুর প্রতিনিধি, অভিভাবক, স্থানীয় ধর্মীয় প্রতিনিধি ও স্বাস্থ্য প্রকল্পের উপকার ভোগী সহ মোট ৮০ জন উপস্থিত ছিলেন।
সঞ্জয় সাহা, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 
















