গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মানিক চন্দ্র (২২) নামের এক যুবকের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে।
সোমবার (২০ মে) দুপুরের দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের পাতিল্যাকুড়া (মাঝিপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত্যু মানিক চন্দ্র ওই গ্রামের সুপাত চন্দ্রের ছেলে।
স্বজনরা জানায়, ওই সময় মানিক চন্দ্র তার গোয়াল ঘরে যায়। সেখানে সেচের জন্য বৈদ্যুতিক পাম্পের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্খ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মানিকের মৃত্যু হয়।
এ বিষয়ে জামালপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আবুল কালাম বলেন, মানিক চন্দ্র নামের এক যুবকের মৃত্যুর ঘটনাটি শুনেছি। এ ধরণের দুর্ঘটনার ক্ষেত্রে সবার সাবধনতা অবলম্বর করা উচিৎ।
শামীম সরদার, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 
















