দিনাজপুরের খানসামা উপজেলায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিচয় দিয়ে উপজেলা পরিষদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিকট টাকা দাবি করেছে একটি চক্র। এ ঘটনায় গত ২২ মে বুধবার ওই চক্র থেকে সবাইকে সর্তক থাকার আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে পুলিশ।
জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী এটিএম সুজাউদ্দিন শাহ লুহিন, ধীমান চন্দ্র দাস ও হাজ্জাজ আল হাদীকে ফোন করে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিচয় দিয়ে অবৈধ সুবিধা দেয়ার কথা বলে টাকা দাবি করে অসাধু চক্রটি। ইতিমধ্যে ভুক্তভোগীরা সরকারি মোবাইল নম্বরে কল দিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)’র নিকট জানতে চাইলে বিষয়টি ফাঁস হয়ে যায়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাইকে সর্তক থাকার জন্য অনুরোধ করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
খানসাসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাহারুল ইসলাম জাগো২৪.নেট-কে বলেন, প্রতারক চক্রটি টাকা হাতিয়ে নিতে অভিনচ এ কৌশএ অবলম্বন করেছে। কাউকে কোনো টাকা না দিতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। সেই সঙ্গে প্রতারক চক্রকে খুঁজে বের করতে থানা পুলিণ কাজ করছে।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর)) 
















