গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার জরমনদী নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার রায় বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। এরই প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সর্বস্তরের জনগণ।
রোববার (২৬ মে) বিকেলে বিদ্যালয়টির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, বিদ্যালযটির বৈদ্যুতিক সংযোগ বাজারের দোকানে-দোকানে দিয়ে অসৎ উপায়ে অর্থ উপার্জন, বিদ্যালয়ের গাছ ও মাটি বিক্রির অভিযোগ রয়েছে। এ ব্যাপারে এলাকাবাসী প্রধান শিক্ষক অজিত কুমার রায়কে বারবার বলেও কোন প্রতিকার পাওয়া যায়নি। বাধ্য হয়ে সরকারের বিভিন্ন দফতরে তার দুর্নীতির বিরুদ্ধে লিখিত অভিযোগপত্র প্রদান করা হয়েছে। অভিযুক্ত প্রধান শিক্ষক অজিত কুমার রায়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 
















