বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে ভোটগ্রহণ কাল, প্রতিদ্বন্দ্বিতায় ১৬ প্রার্থী

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে আগামীকাল বুধবার ২৯ মে সাদুল্লাপুরে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। এখানে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানসহ মোট ১৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ উপলক্ষে মঙ্গলবার (২৮ মে) উপজেলার ১০২টি কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জমাদি। প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় এসব উপকরণ কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়।

ইতোমধ্যে সাদুল্লাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন- মোটরসাইকেল প্রতীকে শাহ মো. ফজলুল হক রানা, আনারস প্রতীকে রেজাউল করিম রেজা, ঘোড়া প্রতীকে আব্দুল ওয়াহেদ, কাপ-পিরিচ প্রতীকে সাইদুর রহমান, দোয়াত-কলম প্রতীকে নুর আজম মন্ডল নীরব, হেলিকপ্টার প্রতীকে আজিজার রহমান ও টেলিফোন প্রতীকে সাহীন আলম।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন- তালা প্রতীকে মোন্তেজার রহমান চঞ্চল, টিয়াপাখি প্রতীকে আছকালাম আকন্দ, মাইক প্রতীকে শাহ আলম মিয়া, উড়োজাহাজ প্রতীকে এনামুল হক মন্ডল রনজু ও টিউবয়েল প্রতীকে মিজানুর রহমান।

এদিকে, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোটযুদ্ধে মাঠে আছেন- হাঁস প্রতীকে আকতার বানু লাকী, ফুটবল প্রতীকে মাহমুদা বেগম, কলস প্রতীকে লাভলী বেগম ও হাতপাখা প্রতীকে আর্জিনা বেগম।

স্থানীয় খালেক মিয়া নামের এক ব্যক্তি বলেন, ইতোমধ্যে প্রার্থীরা নানাভাবে তৎপর থাকলেও আগ্রহ দেখা যাচ্ছে না ভোটারদের। এদিকে, সাধারণ ভোটারদের কেন্দ্রে নিয়ে যাওয়াই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কেন্দ্রে ভোটার সমাগম নিয়ে চেষ্টা চলছে বলে জানালেন একাধিক প্রার্থী।

সাদুল্লাপুর উপজেলা নির্বাচন কার্যালয় সুত্রে জানা গেছে, এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৫৮ হাজার ৪৫৩। এর মধ্যে পুরুষ ১ লাখ ২৭ হাজার ৮৭৬ ও মহিলা ১ লাখ ৩০ হাজার ৫৭১ ও তৃতীয় লিঙ্গ ভোটার ৬ জন। ১০২ কেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে এসব ভোটার তাদের ভোটধিকার প্রয়োগ করবেন।

এ বিষয়ে গাইবান্ধা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তা মো. মশিউর রহমান বলেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠানের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

প্রকাশের সময়: ০৪:২৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪