বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বেসরকারী ফলাফলে আনারস প্রতীকে রেজাউল করিম রেজা ৩০ হাজার ২১৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকে শাহ মো. ফজলুল হক রানা পেয়েছেন ২৯ হাজার ৫৯০ ভোট।

বুধবার (২৯ মে) রাতে সাদুল্লাপুর উপজেলা পরিষদ হলরুমে এই ফলায়ল ঘোষণা করেন সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও  সহকারী রিটার্নিং অফিসার কাওছার হাবীব।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীকে মোন্তেজার রহমান চঞ্চল ৪৯ হাজার ৮৯৯ ভোট নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি টিয়াপাখি প্রতীকে আছকালাম আকন্দ পেয়েছেন ২০ হাজার ১৬ ভোট। এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতীকে আকতার বানু লাকী ৩৮ হাজার ৫৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কলস প্রতীকে লাভলী বেগম পেয়েছেন ২৮ হাজার ৫৫১ ভোট।

এর আগে বুধবার (২৯ মে) সকাল ৮ টা থেকে শুরু হয়ে টানা বিকেল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ১০২ কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও  সহকারী রিটার্নিং অফিসার কাওছার হাবীব বলেন, অবাধ-সুষ্ঠু ও শান্তির্পূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

প্রকাশের সময়: ১২:০১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪