দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা পরিষদ নির্বাচন কোনপ্রকার বিশৃঙ্খলা ছাড়াই অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। গতকাল ২৯ মমে বুধবার সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হয়। ভোট গণণা শেষে চেয়ারম্যান পদে সুনীল কুমার সাহা দোয়াত-কলম প্রতীকে ৩৭ হাজার ৯৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তাফিজার রহমান ফিজার ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ১৪৯ ভোট। এছাড়াও অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল হেলিকপ্টার প্রতীকে ১৭ হাজার ৬২৯ ভোট, জ্যোতিষ চন্দ্র রায় মোটরসাইকেল প্রতীকে ১২ হাজার ৪৭৬ ভোট, মোকাররম হোসেন আনারস প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৫৬৯ ভোট।
অপরদিকে, ভাইস চেয়ারম্যান পদে সুমন দাস বৈদ্যুতিক বাল্ব প্রতীকে ৪৯ হাজার ১২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আব্দুল্লাহ আল মামুন মাইক প্রতীকে ৪০ হাজার ১০৩ ভোট এবং মো. জামাল উদ্দিন মুহুরী তালা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৯৬৩ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. লায়লা বানু প্রজাপতি প্রতীকে ৪৪ হাজার ৫২৩ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তরুবালা রায় কলস প্রতীকে ২৫ হাজার ৯১৮ ভোট পেয়েছেন। এছাড়াও ওয়াজিদা বেবী ফুটবল প্রতীকে ১৬ হাজার ৯৪৮ ভোট ও পুর্নিমা মহন্ত ছবি পদ্মফুল প্রতীকে ৮ হাজার ৩২৩ ভোট পেয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার এ এস এম সাইফুর রহমান জানান, চিরিরবন্দর উপজেলায় ২ লাখ ৫৮ হাজার ৩৮৯ ভোট রয়েছে। এরমধ্যে ৯৫টি কেন্দ্রে ৯৯ হাজার ১২৪ জন ভোটার তাদের ভোট প্রদান করে।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট. নন্দীগ্রাম (বগুড়া) 
















