গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই মধ্যে পাথরবোঝাই একটি ট্রাক থেকে ২০ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। একইসঙ্গে ২ মাদক কারবারিকেও গ্রেফতার করা হয়।
শুক্রবার (৩১ মে) বিকেলে সাদুল্লাপুর থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার মাদক কারবারি নিজাম উদ্দিন(৪৬)। তিনি কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার কাটগিরা(শিলকুড়ি)গ্রামের ময়ান আলীর ছেলে ও মিলন মিয়া(৩৬) ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কদমতলি (ইটাপাড়া) গ্রামের মৃত কামাল হোসেনের ছেলে।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদে বৃহস্পতিবার (৩০ মে) দিবাগত রাত পৌনে ৪ টার দিকে অভিযান পরিচালনা করা হয়। এসময় ধাপেরহাট এলাকার মহাসড়কের ওভার ব্রিজের নিচে ঢাকাগামী একটি পাথরবোঝাই ট্রাক তল্লাশি করা হয়। একপর্যায়ে এ ট্রাকে থাকা ২০ কেজি শুকনো গাঁজা জব্দসহ ওই দুই মাদক করাবারিকে গ্রেফতার করা হয়েছে।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 
















