বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খানসামার নবনির্বাচিত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা 

তৃতীয় বারের মতো দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. সহিদুজ্জামান শাজ বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পর নানা শ্রেণিপেশার মানুষের ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। এসময় সাধারণ মানুষের ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও পাড়া-মহল্লা থেকে বাদ্যযন্ত্রসহ বিজয় মিছিল করেন ভোটার ও কর্মী সমর্থকরা। এসময় নানা শ্রেণিপেশার মানুষ, বিভিন্ন মসজিদ ও সংগঠন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. সহিদুজ্জামান শাহকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং মিষ্টিমুখ করান।
নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সহিদুজ্জামান শাহ্ বলেন, উপজেলার মানুষ দলমত নির্বিশেষে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এজন্য সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সাধারণ মানুষের ভালোবাসার নিকট আমি চিরঋণী। আজকের এ বিজয় জনগণের বিজয়, এ বিজয় সকলের। আমি উপজেলার মানুষকে সঙ্গে নিয়ে আগামীদিনের পথ চলবো ইনশাআল্লাহ।
উল্লেখ্য, গত ২৯ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে দিনাজপুরের খানসামা উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে আনারস প্রতীকে ৩৩ হাজার ৯৯৭ ভোট পেয়ে তৃতীয় বারের মতো বিজয়ী হয়েছেন দুইবারের সাবেক উপজেলা চেয়ারম্যান মো. সহিদুজ্জামান শাহ্।

প্রকাশের সময়: ০৭:৪২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪